রাশিয়ান তেল কেনা অব্যাহত রাখলে ভারতে নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়দিল্লি রাশিয়ার তেল আমদানি অব্যাহত রাখলে বাড়তি শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত যদি রাশিয়ার তেল ইস্যুতে সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে দেব। ট্রাম্পের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘জানতেন তিনি (ট্রাম্প) খুশি নন’ এবং নয়াদিল্লি ‘তাকে খুশি করতে’ চেয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ভারত এরই মধ্যে রাশিয়া থেকে তেল কেনা অনেকটা কমিয়ে দিয়েছে।
গত বছরের আগস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও ভারত শুরু থেকেই দাবি করে আসছে, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে।


-20260105120138.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন