শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি।
বুধবার (৭ জানুয়ারি) দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা বা তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি প্রথমে ৬ দশমিক ৭ মাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল এবং মিন্দানাও দ্বীপের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার পূর্বে ৫৮.৫ কিলোমিটার (৩৬ মাইল) গভীরতায় আঘাত হেনেছে।
এর আগে, মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিজমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৫।
সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল ৩৪.৯১০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭০.৮১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন