× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:১৯ এএম

স্পেনে তিন ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০২:১৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্পেনের ট্রেনচালকদের সংগঠন ‘এসইএমএএফ’ ধর্মঘটের ডাক দিয়েছে। চলতি সপ্তাহে পরপর তিনটি ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের হতাহতের ঘটনায় এ ঘোষণা আসে।

বুধবার (২১ নভেম্বর) ‘এসইএমএএফ’ এক বিবৃতিতে জানিয়েছে, রেলের অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ও দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। তারা বলেছে, রেলের অবনতি ও এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলমান—যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

এদিকে, ধর্মঘটের ঘোষণা আসে এমন সময়, যখন দক্ষিণ স্পেনের কোরদোবা প্রদেশে দুইটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এটি দেশের সর্বশেষ দশকে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

এর আগে মঙ্গলবার রাতে বার্সেলোনার কাছে ডেলিডায় একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়; চালক নিহত হন এবং ৩৭ জন আহত হন।

তার আগের দিন সোমবার দেশটির রেল নেটওয়ার্ক সংস্থা এডিআইএফ জানিয়েছে, বার্সেলোনার আঞ্চলিক নেটওয়ার্কেও আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্টে জানিয়েছেন, ধর্মঘট এড়াতে সরকার ইউনিয়নের সঙ্গে আলোচনা করবে।

তবে এই ঘটনার পর স্পেনের রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠেছে। বিরোধী দল ও যাত্রীরা সরকারের ব্যাপক সমালোচনা করেছেন।

৪৫ বছর বয়সী ওয়েট্রেস রালুকা মারিয়া পাসকা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাম্প্রতিক সময়ে উচ্চগতির ট্রেন চলার সময় কেঁপে ওঠে। আমি নিজেও এটি অনুভব করেছি। বিষয়টি ঠিক করা দরকার।

স্পেনের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পপুলার পার্টি প্রশ্ন তুলেছে, রেলের বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে জানানো প্রয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!