ফিলিপাইনের সোকসারজেন অঞ্চলের সুলতান কুদরাত প্রদেশ একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৬।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮:৩৩ মিনিটে এই ভূ-কম্পন অনুভূত হয়।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলতান কুদরাতের সাংগে এলাকা থেকে কিছুটা দূরে।
এবং ভূ-পৃষ্ঠের প্রায় ১১৯ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, কেন্দ্রস্থল থেকে ৪৯ কিমি দূরে অবস্থিত সাংগে এবং ১১২ কিমি দূরের ইসুলান শহরে বাসিন্দারা মৃদু কম্পন অনুভব করেছেন।
উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ার কারণে এখানে প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন