দক্ষিণ লেবাননে আরও চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজনের বয়স ছিল ২১ বছর, একজনের বয়স ২২ বছর। চতুর্থ সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। কারণ ‘তার নাম প্রকাশের অনুমতি এখনো দেওয়া হয়নি’ বলে জানানো হয়েছে।
প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।
লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ২৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ৬৯০ জন।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের আলি খামেনি নিহত হলে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।
এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন