ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা ইতালির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৩০ এএম
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

চুক্তির আওতায় ইসরায়েল ও ইতালি একে অপরের সঙ্গে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি গবেষণায় সহযোগিতা করত।

ইতালির বার্তাসংস্থা আনসা জানিয়েছে, চুক্তি বাতিলের বিষয়ে মেলোনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ইসরায়েলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরক্ষা চুক্তির মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া বন্ধ করেছে।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান হামলা এবং ইরান-এ ইসরায়েলের আক্রমণের ঘটনায় ইউরোপের দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দূরত্ব বাড়ছে। ইতালির আগে স্পেন-ও ইসরায়েলে যুদ্ধাস্ত্র না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

সূত্র: এএফপি