× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪১ পিএম

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৫:৪১ পিএম

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত। ছবি : সংগৃহীত

বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত। ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে (কেপি) বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এতে আরও অনেকে আহত হয়েছেন। 

কর্মকর্তাদের মতে, স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে কুরেশি মোরের কাছে শান্তি কমিটির সদস্যের বাসভবনে এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। 

ডেরা ইসমাইল খান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) সাজ্জাদ আহমেদ সাহেবজাদার জানান, শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে একটি বিয়ের অনুষ্ঠানের সময় বিস্ফোরণটি ঘটে। হামলার সময় অংশগ্রহণকারীরা ঢোলের তালে নাচছিলেন বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে ঘরের ছাদ উড়ে যায়। ফলে উদ্ধারকাজ ব্যাহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। 

ডিপিও ডনকে বলেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। জেলা সদর দপ্তর হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি এক বিবৃতিতে বলেছেন, মৃতদেহ এবং ১০ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই সাতটি অ্যাম্বুল্যান্স, একটি দমকল বাহিনীর গাড়ি এবং একটি দুর্যোগ মোকাবিলার গাড়ি ঘটনাস্থলে পৌঁছেছে।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ এলাকাটি ঘিরে রেখেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লাহ মেহসুদ ওরফে জিগরি মেহসুদও রয়েছেন।’

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং কেপি পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। 

এক বিবৃতি অনুসারে, তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ঘটনাটি তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার নির্দেশও দিয়েছেন। 

মুখ্যমন্ত্রী বলেন, ‘দায়ীদের বিচারের আওতায় আনা হবে। নিহতদের পরিবারের প্রতি শোক জানাচ্ছে প্রাদেশিক সরকার।’ সূত্র: ডন, এবিসি নিউজ 

রূপালী বাংলাদেশ

Link copied!