ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

সাতসকালে ভয়াবহ ভূমিকম্প অনুভূত

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:০৭ এএম
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার পুলাউ মায়ু দ্বীপের কাছে মালুকু সাগরে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

জানা গেছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৪৮ কিলোমিটার (৩০ মাইল) গভীরে। উপকেন্দ্রের আশপাশের এলাকায় অনেক মানুষ কম্পন অনুভব করেছেন। উৎপত্তিস্থল অগভীর হওয়ায় একই মাত্রার গভীর ভূমিকম্পের তুলনায় এটি বেশি তীব্রভাবে অনুভূত হয়েছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।