× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪২ পিএম

সুইজারল্যান্ডে অগ্নিকাণ্ডে ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪২ পিএম

নিহতদের স্মরণে শোক পালন। ছবি : সংগৃহীত

নিহতদের স্মরণে শোক পালন। ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডের স্কি রিসোর্টের একটি বারে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহতের ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে দেশটি। ঘটনাস্থলে ফুল দিয়ে শোক কর্মসূচি পালন করেছেন স্বজনরা। দগ্ধ হয়ে মারা যাওয়ায় নিহতদের সবার পরিচয় শনাক্ত করতে কয়েক দিন, এমনকি সপ্তাহও সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দগ্ধ ১১৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয়াবহ ওই দুর্ঘটনা এখনো দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়াচ্ছে প্রত্যক্ষদর্শীদের। আগুন থেকে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়ার কথাও জানান অনেকে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘সত্যিই এমন ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি কখনো হইনি। আগুন লাগার সময় আমি সিঁড়ির কাছাকাছি ছিলাম। সিঁড়ি ছোট থাকায় ধাক্কাধাক্কিতে অনেকে পড়ে গেছেন। অনেকেই আগুন লেগে মারা গেছেন। সৌভাগ্যক্রমে আমি ও আমার বন্ধু বেঁচে গেছি।’

অন্য আরেকজন বলেন, ‘একজনের জন্মদিন উদযাপন চলছিল। ঠিক তখনই আতশবাজি ফুটছিল। এরপরই আমরা আগুন দেখতে পাই। ভয়াবহ সেই মুহূর্ত বলে বোঝানোর মতো না।’

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন ব্যক্তি বলেন, ‘সত্যিই, এটি একটি সিনেমার মতো ঘটনা ছিল। আমি আমার জীবনে এমন ভয়াবহ ঘটনা আগে কখনো দেখিনি। আমি আমার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছি।’

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও স্কি রিসোর্টের বারে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। প্রথমিকভাবে এটিকে কোনো হামলা নয়; বরং দুর্ঘটনা হিসেবেই দেখছে প্রশাসন। মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।

সুইস পুলিশ ফ্রেডরিক গিসলার বলেন, ‘তদন্তের কারণে ঘটনাস্থল ও এর সামনের প্রধান রাস্তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মৃতদের শনাক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের বয়স ১৬ থেকে ২৬-এর মধ্যে। বেশিরভাগেরই অবস্থা গুরুতর। মরদেহগুলো এমন ভাবে পুড়েছে যে পরিচয় শনাক্তের কাজ শেষ করতে এক সপ্তাহের বেশি সময় লাগতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!