× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৮ পিএম

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৭:২৮ পিএম

রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এ নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এ বিমান হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আফগান ভূখণ্ডে এ ধরনের সামরিক পদক্ষেপকে ভারত নিন্দনীয় বলে উল্লেখ করেছে।

ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। রণধীর জয়সওয়াল বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। আফগানিস্তানের ওপর হামলাকে তিনি তেমনই একটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাকিস্তানি সেনাদের ওপর হামলার জেরে পাল্টা জবাব হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েকটি স্থানে বিমান হামলা চালায় পাকিস্তান। শুক্রবারও উত্তেজনা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে।

আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা।

রূপালী বাংলাদেশ

Link copied!