× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:২০ পিএম

যমুনায় স্টিমার ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ অনেকেই

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের মথুরা জেলার বৃন্দাবন এলাকায় যমুনা নদীতে স্টিমার ডুবে অন্তত ১০ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বিকেল তিনটার দিকে কেশী ঘাট এলাকায়, বাঁকে বিহারী মন্দির থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রায় ৩০ জন যাত্রী নিয়ে চলা একটি স্টিমার অতিরিক্ত যাত্রী বহনের কারণে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। নিহতদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ রয়েছেন; তারা সবাই পাঞ্জাব থেকে তীর্থযাত্রায় এসেছিলেন।

জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিং জানান, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে সেনাবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)।

এ ছাড়া গাজিয়াবাদ থেকেও বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়।

সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৩ থেকে ৫ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রায় ৫০ জন স্থানীয় ডুবুরি উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মাঝনদীতে হঠাৎ ঝোড়ো বাতাসের কবলে পড়ে স্টিমারটি নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে সেটি একটি ভাসমান সেতুতে (পন্টুন ব্রিজ) সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। বেঁচে ফেরা এক যাত্রীর অভিযোগ, চালককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা উপেক্ষা করেন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

Link copied!