× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:৪৩ পিএম

একে অপরের স্বামী বদল করতে আদালতে দুই বোন

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দুই সহোদর বোন একে অপরের স্বামীর সঙ্গে থাকতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তারা আদালতের কাছে নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়েছেন। এমনই এক অস্বাভাবিক কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এ ঘটনার পর থেকেই পরিবারটিকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য।

ঘটনার সূত্রপাত একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়ার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই অপহরণ করেছেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত পুলিশকে নির্দেশ দেয় অভিযুক্তসহ সংশ্লিষ্টদের হাজির করতে।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে ‘অপহৃতা’ হিসেবে উল্লেখিত নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে তিনি বিবাহবিচ্ছেদের জন্য মামলাও করেছেন।

অন্যদিকে, অপর বোন আদালতে জানান, তিনিও নিজের স্বামীর সঙ্গে সংসার করতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই থাকতে চান। এ সময় দুই বোনই পারস্পরিক সম্মতিতে একে অপরের স্বামী বদল করে দেওয়ার অনুরোধ জানান।

মামলার শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণে বলেন, সংশ্লিষ্ট সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় এটি অপহরণের বিষয় নয়, বরং পারিবারিক বিরোধ। আদালত আরও জানান, তারা চাইলে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে পারেন।

জানা যায়, শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেন।

Link copied!