× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

চুক্তির পথ সূচিত হয়েছে: ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫৬ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি : সংগৃহীত

পরমাণু ইস্যুতে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

তিনি বলেছেন, জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা কিছু অগ্রগতি হলেও তার মানে এই নয় যে খুব শিগগিরই চুক্তি হবে। তবে চুক্তির জন্য পথের সূচনা হয়েছে। দুই পক্ষের এখনও কিছু বিষয় রয়েছে যা নিয়ে কাজ করতে হবে।

আরাঘচি জানিয়েছেন, ‘গত দফার তুলনায় এবার খুব গম্ভীর আলোচনা হয়েছে, এবং যে পরিবেশে আমরা আমাদের মতামত বিনিময় করেছি তা ছিল ফলপ্রসূ।’

তিনি আরও বলেন, ‘কিছু বিষয়ে আমরা একমত হয়েছি এবং কিছু মূল নীতিও ঠিক করেছি। এই নীতির ওপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি নথি প্রণয়নের দিকে এগোব। আমরা আশা করি এটি সম্ভব হবে। তবে নথি প্রণয়নের পর্যায়ে পৌঁছালে প্রক্রিয়া স্বাভাবিকভাবেই ধীরে চলবে।’ 

রূপালী বাংলাদেশ

Link copied!