ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আরব আমিরাতের প্রতি ইউরোপের সংহতি প্রকাশ, ইরানি হামলার নিন্দা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০১:২৮ এএম
সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়ন সংযুক্ত আরব আমিরাতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইন জানান, তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আমিরাতের প্রতি ইউরোপের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

তিনি এ হামলাকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, এটি একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট পরিপন্থী। একই সঙ্গে তিনি অঞ্চলের অংশীদারদের সঙ্গে ইউরোপের সংহতির বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেন।

অন্যদিকে, ইউরোপীয় কাউন্সিল-এর সভাপতি আন্তোনিও কস্তা প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানি হামলার তীব্র নিন্দা জানান এবং উত্তেজনা প্রশমনের আহ্বান করেন।