ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসরায়েলের দিকে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৯:১৪ পিএম
ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে বাংকারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলিরা। ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি নতুন বহর ইসরায়েলের দিকে ধেয়ে আসছে।

এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানায়, তারা ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন আক্রমণ শনাক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

এতে আরও বলা হয়, গত কয়েক মিনিটের মধ্যে হোম ফ্রন্ট কমান্ড সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সরাসরি আগাম সতর্কবার্তা পাঠিয়েছে।

 

সূত্র : আল-জাজিরা