× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৪২ পিএম

ইরানে অ্যাম্বুলেন্স স্টেশন ও খেলার মাঠে বিমান হামলা, নিহত ২০

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৪:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের শিরাজে একটি অ্যাম্বুলেন্স স্টেশন ও সংলগ্ন খেলার মাঠে যুক্তরাষ্ট্র-ইরায়েলের  ভয়াবহ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩০ জন গুরুতর আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতের শিরাজ শহরের উপশহর জিবাশহরে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির ফার্স নিউজ এজেন্সি।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারিয়েছেন। অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।

আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!