× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:২৬ এএম

তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ১০:২৬ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কেবল তেহরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই মেনে নেবেন। একই সময়ে ইসরায়েল, ইরান ও লেবানন নতুন করে হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। যুদ্ধ কখন বা কীভাবে শেষ হবে, তা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, শুধু নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া। এরপর একজন বা একাধিক ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হলে আমরা এবং আমাদের অসাধারণ ও সাহসী মিত্র ও অংশীদাররা অক্লান্ত পরিশ্রম করে ইরানকে ধ্বংসের কিনারার কাছ থেকে ফিরিয়ে নিয়ে আসব; দেশটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে বড়, উন্নত ও শক্তিশালী করে গড়ে তুলব।

ট্রাম্প তার যুদ্ধ লক্ষ্য সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা ইঙ্গিত দিচ্ছে যে এটি একটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাত হতে পারে। সংঘাত ইতোমধ্যে ইরানের সীমানার বাইরে ছড়িয়ে পড়েছে, বিশ্ব অর্থনৈতিক বাজারে ঝুঁকি দেখা দিয়েছে এবং তেলের দাম ঊর্ধ্বমুখী করেছে।

ইরান ইসরায়েল এবং একাধিক দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও অবস্থিত।

সূত্র : রয়টার্স

রূপালী বাংলাদেশ

Link copied!