ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করছে তুরস্ক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে সম্ভাব্য হামলা প্রতিরোধ এবং সাইপ্রাসে নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সাইপ্রাসে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। 

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ সাইপ্রাসে নিরাপত্তা বজায় রাখার জন্য ধাপে ধাপে নেওয়া পরিকল্পনার অংশ।

সূত্রটি আরও জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ সাইপ্রাসের উত্তরের ভূখণ্ডে নিরাপত্তা রক্ষার জন্য বিবেচিত একাধিক বিকল্পের মধ্যে একটি।

সূত্র: রয়টার্স