× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:০৯ পিএম

ইরানের পরমাণু ভান্ডার জব্দে স্পেশাল ফোর্স পাঠাতে চায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:০৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করতে দেশটিতে বিশেষ বাহিনী (স্পেশাল ফোর্স) পাঠানোর বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

অ্যাক্সিওস জানায়, এই বিশেষ অভিযানে শুধু মার্কিন বা ইসরায়েলি বাহিনী অংশ নেবে, নাকি এটি একটি যৌথ অভিযান হবে—সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই মিশনটি সম্ভবত হামলার ‘পরবর্তী ধাপে’ বাস্তবায়িত হবে। দুই দেশ যখন নিশ্চিত হবে যে, ইরানের সামরিক বাহিনী আর কোনো জোরালো প্রতিরক্ষা গড়ে তোলার সক্ষমতা রাখে না, তখনই এই কমান্ডো অভিযান চালানো হতে পারে।

ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজিরও বেশি (৮৮২ পাউন্ড) ইউরেনিয়ামের মজুত রয়েছে। তবে এই বিশাল মজুতের বর্তমান অবস্থা বা অবস্থান নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকরা সর্বশেষ গত ১০ জুন এই ইউরেনিয়াম দেখেছিলেন। এর পর থেকে এর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

রূপালী বাংলাদেশ

Link copied!