× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:৩৯ এএম

ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে ইরানের মিত্র হুতিরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৭:৩৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের ভূখণ্ডে দ্বিতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার দাবি, দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

এর আগে হুতিরা যুদ্ধে যোগ দেওয়ার হুমকি দেওয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা মোকাবিলার চেষ্টা করছে।

দ্বিতীয় মাসে প্রবেশ করতে যাওয়া ইরান–যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে ইয়েমেন থেকে হামলার বিষয়ে এটি প্রথম আনুষ্ঠানিক ইসরায়েলি স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে এক বিবৃতিতে হুতি বিদ্রোহীরা জানায়, দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

মুখপাত্র ইয়াহিয়া সারি আরও বলেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে অন্য কেউ অংশ নেয়, তাহলে সামরিক অভিযানে যোগ দেওয়ার জন্য আমাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!