× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১২:৩৬ এএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১২:৩৬ এএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে নেতানিয়াহু বলেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের “সন্ত্রাসী শাসনব্যবস্থা” এবং তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

একই পোস্টে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমালোচনা করেন। নেতানিয়াহুর অভিযোগ, এরদোয়ান ইরানকে সহযোগিতা করছেন এবং কুর্দি জনগণের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী।

এদিকে, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অন্যদিকে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!