× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৪ এএম

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক, সহিংসতায় উদ্বেগ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১০:৪৪ এএম

কমনওয়েলথের লগো। ছবি- সংগৃহীত

কমনওয়েলথের লগো। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণের শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য এলাকায় সাম্প্রতিক সহিংসতার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’

 

তিনি আরও বলেন, ‘আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষগুলোর প্রতি আমি আহ্বান জানাচ্ছি।’

সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি, সংযম প্রদর্শন, দায়িত্বশীল আচরণ এবং বিদ্বেষ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব।

এ সংকটকালে বাংলাদেশের জনগণকে শান্ত থাকা এবং সর্বোচ্চ পর্যায়ের বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান শার্লি বোচওয়ে।

রূপালী বাংলাদেশ

Link copied!