× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:২২ পিএম

যুক্তরাষ্ট্রে খেলার মাঠে বন্দুকধারীর হামলায় নিহত ৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটকেট শহরের বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর বন্দুকধারী নিজের গুলিতে আহত হয়ে মারা যান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি অ্যারেনায় এই হামলার ঘটনা ঘটে। 

পাওটাকেট পুলিশ প্রধান টিনা গনকালভেস সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি হকি অনুষ্ঠান চলাকালে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

এ সময় সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী তার নিজের পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে।

নিহতদের মধ্যে একটি অল্পবয়সী মেয়েও রয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে পরিবারের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করছে। 

রাজ্যের গভর্নর ড্যান ম্যাককি সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছেন, রোড আইল্যান্ড স্টেট পুলিশ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা জানিয়েছেন।

এটি সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া আরেকটি আলোচিত বন্দুক সহিংসতার ঘটনা। গত ডিসেম্বরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হন। জনসমাগমস্থলে বন্দুক সহিংসতা নিয়ে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। 

সূত্র : সিনহুয়া।

রূপালী বাংলাদেশ

Link copied!