যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এক ব্যক্তি অতর্কিতে গুলি চালিয়ে শিশুদের হত্যা করেন। হামলার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটে।
এক পর্যায়ে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারী আহত হন এবং পরে তাকে আটক করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন