× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:৫২ এএম

ওমান সাগরে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৫:৫২ এএম

 ছবি- সংগৃহীত

 ছবি- সংগৃহীত

ওমান সাগরে ইরানি জাহাজে হামলা পরবর্তী মার্কিন বাহিনীর হাতে আটকের খবরের সত্যতা নিশ্চিত করেছে তেহরান। একই সঙ্গে এ ঘটনার ‘শিগগিরই’ পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত ‘হজরত খাতাম আল–আম্বিয়া’ সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ওমান সাগরের জলসীমায় ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি লঙ্ঘন ও সমুদ্র জলদস্যুতার মাধ্যমে আগ্রাসী আমেরিকা জাহাজটিতে গুলি চালিয়েছে এবং তাদের মেরিন সেনাদের ডেকে নামিয়ে জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বিকল করে দিয়েছে।

এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী খুব শিগগিরই মার্কিন সামরিক বাহিনীর এই সশস্ত্র জলদস্যুতার জবাব দেবে এবং এর উপযুক্ত প্রতিশোধ নেবে।

সূত্র: আল-জাজিরা

রূপালী বাংলাদেশ

Link copied!