প্রতিটি ঈদ বা বিভিন্ন উৎসবে মোবাইল আর্থিক সেবা নগদ মানেই অফারের চমক এমনটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। উৎসবের আনন্দকে আরও ঝলমলে রঙিন করতে গ্রাহকদের জন্য সবসময় বিশেষ আয়োজনের পসরা সাজায় প্রতিষ্ঠানটি। যে কারণে অধিকাংশ সময় অফারকেন্দ্রিক আলোচনার কেন্দ্রে থাকে নগদের নাম।
এবারও তেমন চমক জাগানিয়া অফার নিয়ে বেশ কয়েকটি ক্যাম্পেইন সাজিয়েছে তারা। এই ঈদে নগদের মাধ্যমে লেনদেন করে সঙ্গীসহ হেলিকপ্টার ভ্রমণের অভাবনীয় সুযোগ পাচ্ছে গ্রাহক। টাকা থাকলেই এয়ারলাইনে করে দেশ-বিদেশ করা এখন যে-কারো জন্য নিত্যকার ঘটনা। তবে অনেক টাকা থাকলেও কিন্তু হেলিকাপ্টারে শহর বা দেশ ঘুরে দেখার সুযোগ কিন্তু হরহামেশা হয় না। অফারটি গ্রাহকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
ঈদের এই সময়টাতে নগদ ইসলামিকের মাধ্যমে লেনদেন করে ওমরাহ প্যাকেজ জিতে নিচ্ছে গ্রাহক। তা ছাড়া প্রবাসীরা নগদ নম্বরে রেমিট্যান্স পাঠিয়ে প্রিয়জনের জন্য জিতে নিচ্ছেন স্বর্ণের হার। ইতোমধ্যে স্বর্ণের হার এবং ওমরা প্যাকেজ বা হেলিকাপ্টার রাইড জিতেছেন বেশকিছু গ্রাহক।
লেনদেন করে ওমরাহয় যাচ্ছেন জুবায়ের
ময়মনসিংহের মো. জুবায়ের হোসেন নগদ ইসলামিকে লেনদেন করে জিতে নিয়েছেন পবিত্র ওমরাহ প্যাকেজ। সম্প্রতি এই অটোচালককে ওমরাহ প্যাকেজ বুঝিয়ে দিয়েছেন মাদ্রাসার খতিব ও পরিচালক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী। তবে ইসলামবিষয়ক মিডিয়া আলোচক হিসেবেই মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বেশি পরিচিত। জুবায়ের হোসেনের বাড়িতে গিয়ে তাকে এই প্যাকেজটি বুঝিয়ে দিয়েছেন তিনি।
নগদ ইসলামিক ব্যবহার করে ন্যূনতম তিন হাজার টাকা কেনাকাটা বা লেনদেন করলে যেকোনো গ্রাহক পবিত্র ওমরাহ প্যাকেজ জিতে নিতে পারছেন।
‘হার না মানা হার’ জিতেছেন বন্যা খাতুন
প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধারা দেশে থাকা তাদের আপনজনদের জন্য নগদের মাধ্যমে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন। ‘হার না মানা হার’ নামের এই ক্যাম্পেইনে এরই মধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলার বন্যা খাতুন জিতে নিয়েছেন এই হার। দুবাই প্রবাসী স্বামী মো. ফরিদ সবসময়ই নগদের মাধ্যমে দেশে টাকা পাঠান। সে কারণেই এ পুরস্কার। গেল সপ্তাহে মধুখালীতে বন্যাদের বাড়িতে গিয়ে জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া বন্যার গলায় সোনার হার পরিয়ে দেন। এ সময় উচ্ছ্বসিত পরিবারের সঙ্গে ভিডিও কলের যুক্ত হন ফরিদ। কথা বলেন অভিনেত্রী টয়ার সঙ্গেও।
মূলত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স বৈধ পথে পাঠানোর বিষয়ে উৎসাহিত করতে নগদ এই ক্যাম্পেইন চালু করে বলে জানান প্রতিষ্ঠানটির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম।
লেনদেন করলে হেলিকপ্টারে চড়ার সুযোগ
ঈদে নগদের বিভিন্ন ক্যাম্পেইনের মধ্যে অন্যতম আকর্ষকণীয় হেলিকপ্টার রাইডের অফার। যেখানে গ্রাহকেরা অংশ নিয়ে পেতে পারেন ক্যাশব্যাক, পাশাপাশি একটি এক্সক্লুসিভ হেলিকপ্টার রাইড জেতার সুযোগ। এ রকম ক্যাম্পেইন ডিজিটাল লেনদেনকে শুধু লাভজনকই করছে না, একই সঙ্গে গ্রাহকদের মধ্যে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করছে। এ ছাড়া ডিজিটাল লেনদেনে মানুষকে আরও বেশি অভ্যস্ত করে তুলছে এই ক্যাম্পেইন।
কেনাকাটায় ক্যাশব্যাক
চমক জাগানিয়া অফারগুলোর বাইরেও ফুটওয়্যার থেকে শুরু করে অ্যাপারেল, ইলেকট্রনিক্স, অনলাইন মার্কেটপ্লেস ও সুপারস্টোর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে গ্রাহকেরা নগদ- পেমেন্টে ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন। অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার ও অ্যাপারেল লেবেলসহ অনলাইন প্ল্যাটফর্মগুলো।
এসব জায়গায় দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক পেতে পারবেন গ্রাহকরা। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স, বাটা, বে এম্পোরিয়াম ও ওরিয়ন। পোশাকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, রাইজ, জেন্টল পার্ক, টুয়েলভ ক্লোথিং, আর্টিসান আউটফিটার্স, সারা লাইফস্টাইল, র নেশন, মেনস ওয়ার্ল্ড, বি-টু, স্বদেশ পল্লী, তাহুর ও অঞ্জন’স অন্যতম। অনলাইন মার্চেন্টগুলো মধ্যে রয়েছে দারাজ, ফুডি, অথবাডটকম ইত্যাদি।
জাহিদুল ইসলাম বলেন, ‘অফারগুলো যেভাবে সাজানো হয়েছে তা অনেকের জন্যই খুব সাধারণ কোনো ঘটনা নয়। হরহামেশা মানুষ উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকাপ্টার নানা কারণেই অধরা থেকেই যায়। একইভাবে টাকা থাকলেও অনেক সময় হজ করা যেমন হয় না তেমনি রেমিট্যান্স যোদ্ধারাও সবসময় প্রিয়জনের জন্য সাধ্যের সব সাধ পূরণ করতেও পারেন না। নগদ এখানেই অন্যদের চেয়ে সব সময় আলাদা।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন