× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৪১ এএম

চরমোনাই পীর

বাজেটের সুষম বণ্টন দরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৫:৪১ এএম

বাজেটের সুষম  বণ্টন দরকার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, প্রত্যেক মানুষের দোরগোড়ায় না পৌঁছানো গেলে বাজেটের সুফল পাওয়া যাবে না। এ জন্য বাজেটের সুষম বণ্টন দরকার। চরমোনাই পীর আরও বলেন, ‘প্রতিবছর ঋণের পরিমাণ বাড়ছে। সরকার যে বাজেট পেশ করছে, সেখানে ঋণের বোঝা বেশি। এটা হতে পারে না। এটা পরিবর্তন করতে হবে।’ গতকাল সোমবার বাংলাদেশের আগামী অর্থবছরের বাজেট : আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ বৈঠক আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈঠকে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের সঙ্গে বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন, তাদের কিছুটা পার্থক্য রয়েছে। কারণ, এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে জুলুম, নির্যাতন ও বৈষম্য নিরসনের জন্য এসেছে। চরমোনাই পীর বলেন, যে নীতি-আদর্শের মাধ্যমে এত দিন দেশ পরিচালিত হয়েছে, সেটি মানুষের আশা-আকাক্সক্ষার বাস্তবায়ন করতে পারেনি। যতক্ষণ পর্যন্ত ইসলামী শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালিত না হবে, বাজেট নিয়ে যতই আলোচনা হোক, ফল আশা করা যাবে না।

মানুষের কল্যাণ চাইলে বাজেটের মাধ্যমে জনগণের চাওয়া-পাওয়ার লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে সবাইকে আন্তরিক আর সচেতন হওয়ার আহ্বান জানান সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়টি সরকার যেন আন্তরিকতার সঙ্গে দেখে। প্রধানমন্ত্রী বলেছিলেন, সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবেন। সরকার যেন সেই ওয়াদা বাস্তবায়ন করে।

রূপালী বাংলাদেশ

Link copied!