× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৭ এএম

যুবকের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:০৭ এএম

যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপু কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্বপাড়া গ্রামের উসমান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বীর বড়বাড়ীয়া গামার বিল এলাকায় অবস্থিত দুটি সেচ পাম্পের সংযোগ লাইনের সার্ভিস তার রোববার গভীর রাতে চুরি করার চেষ্টা করেন নিপু। এ সময় তিনি বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার সকালে স্থানীয় পথচারীরা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ থানায় নিয়ে আসেন।

রূপালী বাংলাদেশ

Link copied!