× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:১২ এএম

কাজ শেষের আগেই ধস

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:১২ এএম

কাজ শেষের আগেই ধস

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নির্মাণাধীন একটি সড়কের এইচবিবি (ডাবল ইটসলিং) ও গার্ড ওয়ালের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ধস ও ভাঙনের ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের অনিয়মের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘হেরিং বোন বন্ডকরণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৮৬ লাখ টাকা ব্যয়ে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে শাহাপুর গ্রামের আব্দুল মতিনের বাড়ির নিকটবর্তী পুরাতন এইচবিবি সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়। প্রকল্পটির দায়িত্ব পায় স্কাইলাইন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ৪ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ চলমান অবস্থাতেই সড়কের বিভিন্ন স্থানে ইটসলিং এলোমেলো হয়ে গেছে, কোথাও কোথাও রাস্তা দেবে গেছে এবং গার্ড ওয়ালের একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে প্রয়োজনীয় পরিমাণ বালু ব্যবহার করা হয়নি এবং রাস্তার যথাযথ ড্রেসিংও করা হয়নি। একই সঙ্গে গার্ড ওয়াল নির্মাণে প্রকল্পের নির্ধারিত মান ও নকশা অনুসরণ করা হয়নি। ফলে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল, ধস ও ভাঙনের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হবে।

এ বিষয়ে জুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘কাজ এখনো চলমান রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।’

ঠিকাদারি প্রতিষ্ঠান স্কাইলাইন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী প্রকৌশলী অভিজিৎ দে বলেন, ‘রাস্তার পাশের বাসিন্দারা বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না রাখায় পানি রাস্তার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে রাস্তার নিচের মাটি সরে গিয়ে গার্ড ওয়াল ও সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত মেরামত করা হবে।’

রূপালী বাংলাদেশ

Link copied!