× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুরোনো রাস্তা ভেঙে নতুন প্রকল্পের কাজ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২১ এএম

পুরোনো রাস্তা ভেঙে  নতুন প্রকল্পের কাজ

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ওমরগাড়ি এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত একটি রাস্তার ইট তুলে অন্য একটি নতুন রাস্তা নির্মাণে ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বর্ষা মৌসুমের আগে রাস্তা চলাচল উপযোগী করার দাবি জানিয়েছেন।

বোর্ড ফলক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় কাবিটা/কাবিখা কর্মসূচির অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরে ‘ওমরগাড়ি রশীদের বাড়ি হতে ঈদগাহ পর্যন্ত রাস্তা এইচবিবিকরণ ও সংস্কার’ প্রকল্প বাস্তবায়ন করা হয়। এ প্রকল্পে ৩ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে প্রায় ২৩০ মিটার রাস্তা এইচবিবিকরণ করা হয়েছিল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একই অর্থবছরে ইউনিয়নের ইসলামের বাড়ি থেকে আলিমুদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় ৫৫০ ফুট নতুন রাস্তা এইচবিবিকরণের কাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, নতুন রাস্তার কাজে ব্যবহারের জন্য পূর্বে নির্মিত রশীদের বাড়ি থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তার প্রায় ২৩০ ফুট অংশের ইট তুলে নেওয়া হয়েছে। এতে ওই রাস্তা আবারও মাটির রাস্তায় পরিণত হয়েছে।

এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মিয়া বলেন, রোজার ঈদের আগে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। পরে কার্পেটিংয়ের কথা বলে রাস্তার ইট তুলে নেওয়া হয়। কিন্তু এখনো কার্পেটিংয়ের কাজ শুরু হয়নি। সামনে বর্ষা মৌসুম হওয়ায় দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় বাসিন্দা মনসাদ আলী বলেন, এক রাস্তার ইট অন্য রাস্তায় ব্যবহার করায় এলাকার মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন দুলু বলেন, যে রাস্তা থেকে ইট তোলা হয়েছে সেখানে শিগগিরই প্রায় ৮০০ মিটার পাকা রাস্তা নির্মাণ হবে। ইট অপচয় রোধে সেগুলো অন্য একটি রাস্তায় ব্যবহার করা হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন।

জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, পুরাতন রাস্তাটি পাকা হওয়ার কথা রয়েছে। এলাকাবাসীর অনুরোধেই ইটগুলো নতুন রাস্তার কাজে ব্যবহার করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে দেখা হবে। এক রাস্তার ইট তুলে অন্য রাস্তায় ব্যবহারের কোনো বিধান নেই। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!