× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২৫ এএম

মাদকসহ আটক ২

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২৫ এএম

মাদকসহ আটক ২

নেত্রকোনার পূর্বধলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে সবুজ মিয়া (৪৫) এবং হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুস সালাম (৪১)। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ মিয়া পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!