× UCB Sticker Card
মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ৯, ২০২৬, ০৬:২৬ এএম

গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব খ-সার্কেলের সদস্যরা। গতকাল সোমবার সকালে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার বাসিন্দা মো. ঝন্টু মিয়া (৩৬) এবং তার স্ত্রী আঁখি আক্তার শিউলী (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টার দিকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভৈরব থেকে কিশোরগঞ্জগামী একটি ভাড়াকৃত সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আঁখি আক্তার শিউলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে কাপড়ে মোড়ানো এবং স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রী দুজনকেই আটক করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!