× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বৃক্ষরোপণ কর্মসূচি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৫৪ এএম

বৃক্ষরোপণ কর্মসূচি

মাদারীপুরের কালকিনি উপজেলায় পাঁচ বছরব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, বিআরটিবির চেয়ারম্যান মো. মিজানুর রহমান বেপারী, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোসারেফ সরদার, বন কর্মকর্তা মো. আক্তার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!