× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৫৫ এএম

কর্মবিরতি পালন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৫:৫৫ এএম

কর্মবিরতি পালন

মেহেরপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীকে মারধরের প্রতিবাদে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেহেরপুর ওজোপাডিকো কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন তারা। কর্মসূচিতে বক্তব্য দেন সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, হামলায় আহত মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল ও লাইনম্যান রুবেল হোসেন। বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীদের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। শনিবারের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামীকাল থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। জানা গেছে, গত ২ জুন দুপুরে মেহেরপুর শহরের শ্যামসুন্দরপুর এলাকায় বিদ্যুতের মিটার রিডিং নিতে যান মিটার রিডার জিয়াউর রহমান জুয়েল। এ সময় স্থানীয় এক ব্যক্তি তার পথরোধ করে গালিগালাজ করেন এবং মিটার রিডিং কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!