× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪০ এএম

উত্তর ওয়াজিরিস্তানে তিন দিনের অভিযানে ২১ জঙ্গি নিহত

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪০ এএম

উত্তর ওয়াজিরিস্তানে তিন দিনের অভিযানে ২১ জঙ্গি নিহত

উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার বিভিন্ন এলাকায় টানা তিন দিনের অভিযানে চার শীর্ষ জঙ্গিনেতাসহ মোট ২১ জন জঙ্গি নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির সেনাবাহিনীর আন্তঃবিভাগ জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, নিহতরা সবাই নিষিদ্ধঘোষিত সশস্ত্রগোষ্ঠী তেহরিক-ই তালিবানের সদস্য। নিহত চার নেতার পরিচয়ও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন খালিদ রেজা ওরফে সালার, মুফতুন, মুসা এবং ইমরান ওরফে আয়ান। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী, তারা উত্তর ওয়াজিরিস্তানে সংগঠনটির গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিবৃতিতে বলা হয়, নিহত নেতারা নিরাপত্তা বাহিনীর সদস্য এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত একাধিক হামলা ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন। তাদের নির্মূলকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আরও জানিয়েছে, গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার মিরান শাহ এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ২৭ জন জঙ্গি নিহত হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত জঙ্গির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত কয়েক বছরে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়া দীর্ঘদিন ধরেই তেহরিক-ই তালিবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যদিকে বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। পাকিস্তানে সন্ত্রাসী হামলার প্রবণতা বিশেষভাবে বাড়তে শুরু করে ২০২১ সালের পর থেকে। দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪ সাল ছিল সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বছরগুলোর একটি। ওই সময়ে সন্ত্রাসী হামলার সংখ্যা এবং প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!