× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪১ এএম

আসামে বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:৪১ এএম

আসামে বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভারতের আসাম রাজ্যের জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানবাহিনীর একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় দেশটির বিমানবাহিনীতে শোকের ছায়া নেমে এসেছে। বিমানবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় নিহত পাঁচজন হলেনÑ স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম। জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের চেষ্টার সময় দুই ইঞ্জিনবিশিষ্ট সামরিক পরিবহন বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। পরে সেটি মাঝখান থেকে দুই খ- হয়ে যায় এবং ধ্বংসাবশেষে আগুন ধরে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ও জরুরি সেবার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি প্রতিকূল আবহাওয়ার প্রভাবে ঘটেছে, তা নির্ধারণে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!