× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৪৫ এএম

হাম ও হামের উপসর্গে মৃত্যু ৬৫০ ছাড়ালো

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৫:৪৫ এএম

হাম ও হামের উপসর্গে  মৃত্যু ৬৫০ ছাড়ালো

দেশে হাম-সংক্রান্ত রোগে আরও চার শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজন হামে প্রাণহানির সংখ্যা ৫৬০ জন। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫২ জনে। প্রতিবেদনে উল্লিখিত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৫২ জন।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৩২৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ হাজার ৫৭৯ জনকে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৬ হাজার ৮৪১ জন। বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৬ রোগী মারা গেছে ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ২৩৬ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮৭ জন মারা গেছে রাজশাহীতে। এ ছাড়া সিলেটে ৬৭, ময়মনসিংহে ৫২, চট্টগ্রামে ৪৭, বরিশালে ৩৮, খুলনায় ২৫ ও রংপুরে আটজন প্রাণ হারিয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!