× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৩০ এএম

হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন দাখিল ২৮ জুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:৩০ এএম

হাদি হত্যা মামলায়  সিআইডির প্রতিবেদন  দাখিল ২৮ জুন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টন থানার বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। ১৪ ডিসেম্বর ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২০ ডিসেম্বর আদালতের নির্দেশে মামলায় দ-বিধির ৩০২ ধারা (হত্যা) যুক্ত করা হয়।

এর আগে চলতি বছরের ৬ জানুয়ারি মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তবে ওই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে ১৫ জানুয়ারি আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী। পরে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। ডিবির চার্জশিট অনুযায়ী ১৭ জন আসামির মধ্যে ১১ জন কারাগারে এবং ছয়জন পলাতক রয়েছেন। এদিকে মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ জুন ধার্য করেছেন আদালত।

 

রূপালী বাংলাদেশ

Link copied!