× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:১৫ এএম

আইফোন-আইপ্যাডে স্বয়ংক্রিয় ‘এআই এজেন্ট’

 ইনফোটেক প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:১৫ এএম

আইফোন-আইপ্যাডে স্বয়ংক্রিয়  ‘এআই এজেন্ট’

অ্যাপল দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্ষেত্রে সতর্ক অবস্থান বজায় রেখেছে। তবে বিশ্বজুড়ে এজেন্টিক এআইয়ের দ্রুত বিস্তারের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি এবার বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতের আইফোন, আইপ্যাড ও ম্যাক ডিভাইসে এমন এক উন্নত এআই এজেন্ট যুক্ত হতে পারে, যা ব্যবহারকারীর নির্দেশনা বুঝে নিজেই বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম হবে।

ব্লুমবার্গের সাংবাদিক ও অ্যাপল-বিশেষজ্ঞ মার্ক গুরম্যানের বিশ্লেষণ অনুযায়ী, অ্যাপল এমন একটি বুদ্ধিমান ডিজিটাল সহকারী তৈরির পরিকল্পনা করছে, যা কেবল প্রশ্নের উত্তর দেবে না; বরং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ পরিচালনা, একাধিক কাজের সমন্বয় এবং ধারাবাহিক নির্দেশনা বাস্তবায়নও করতে পারবে। ফলে ব্যক্তিগত ডিজিটাল সহকারীর ধারণাই বদলে যেতে পারে।

সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিরির উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে।

সিরির প্রকৌশল বিভাগের প্রধান মাইক রকওয়েল জানিয়েছেন, ভবিষ্যতে সিরিতে আরও নতুন সক্ষমতা যোগ করা হবে। এতে বোঝা যায়, বর্তমান সংস্করণটিই সিরির চূড়ান্ত রূপ নয়; বরং আরও শক্তিশালী ও কার্যকর সংস্করণ তৈরির কাজ চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!