ঝিনাইদহ পৌরসভায় নির্মিত হয়েছে সর্বাধুনিক কসাইখানা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (এলডিডিপি)-এর আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে আধুনিক ও স্বাস্থ্যসম্মত উপায়ে গবাদিপশু জবাই ও প্রক্রিয়াজাতকরণের সুযোগ তৈরি হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে কসাইখানাটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন