× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:২৭ এএম

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি পিটিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:২৭ এএম

হোটেলে ‘পানের পিক’ ফেলায়  কর্মচারীকে হাতুড়ি পিটিয়ে হত্যা

রংপুর নগরীতে হোটেলের বাসনপত্র রাখার স্থানে ‘পানের পিক’ ফেলাকে কেন্দ্র করে এক কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাওন (২৪) ওই হোটেলের কর্মচারী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নূরের চক গ্রামে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর খামার মোড় এলাকার একটি হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি হেফাজতে নেওয়ার সময় সাংবাদিকদের কাছে মিজানুর রহমান মনু দাবি করেন, প্লেট-বাসন রাখার স্থানে পানের পিক ফেলায় তিনি ক্ষুব্ধ হন। একপর্যায়ে রাগের মাথায় হাতুড়ি দিয়ে শাওনকে আঘাত করেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তবে তার পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মিজানুরের বাবা আমির হোসেন বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় আক্রান্ত। বিভিন্ন সময়ে চিকিৎসা ও ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়েছে। মাঝে মাঝে তার মানসিক অবস্থার অবনতি হয়।

মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, খামার মোড় এলাকায় ফুটপাতে ওই হোটেলের মালিক আমির হোসেন ও তার তিন ছেলে ব্যবসা পরিচালনা করেন। সেখানে শাওন কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যার পর মিজান ও শাওনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজান হাতুড়ি দিয়ে শাওনের মাথার পেছনে দুই থেকে তিনটি আঘাত করেন। এতে শাওন মাটিতে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছেই ডিবি পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়।

মিজানুর মানসিক ভারসাম্যহীন কি না এ বিষয়ে সনাতন চক্রবর্তী বলেন, বিষয়টি চিকিৎসকরাই নিশ্চিত করতে পারবেন। এ সংক্রান্ত কোনো চিকিৎসা নথি পুলিশের কাছে এখনো জমা দেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদে তাকে মানসিকভাবে অসংলগ্ন মনে হয়নি।

পুলিশ জানায়, হোটেলে পরিষ্কার করা বাসনপত্র রাখার স্থান ও ময়লা ফেলা নিয়ে বিরোধের জেরে ঘটনার সূত্রপাত। পরে উত্তেজিত হয়ে মিজান হাতুড়ি দিয়ে শাওনের মাথায় আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!