× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৩৫ এএম

নেতাকর্মীদের মধ্যে বিতর্ক

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৩৫ এএম

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

শরীয়তপুরে গ্রেপ্তারকৃত এক আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একদল নেতাকর্মীর বিক্ষোভ মিছিল করার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও বিতর্কের জন্ম দিয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৪০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারুন সরদার এবং যুবদল নেতা মাহফুজ সরদার ও বোরহান মোল্লাসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সমালোচনার ঝড় উঠেছে।

এর আগে গত সোমবার নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে পালং মডেল থানা পুলিশ আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তার করে। তিনি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে মিছিল করা যুবদল নেতা মাহফুজ সরদার দাবি করেন, আসাদুজ্জামান লিটন মুন্সি বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং তিনি আমাদের দলের একজন কর্মী। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি।

তবে বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছেন জেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতারা। বিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মাদবর বলেন, এটি ইউনিয়ন বিএনপির কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। দলের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য ৮ নম্বর ওয়ার্ডের কিছু ব্যক্তি এই মিছিল করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা জেলা কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসাদুজ্জামান লিটন মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গুপ্ত মিছিল ও সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!