× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৬:৪১ এএম

গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া থেকে বটতলা বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা এখন গ্রামবাসীদের একমাত্র ভরসা। কিন্তু সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। উপায়ান্তর না দেখে অবশেষে নিজেরাই চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজে নেমে পড়েছেন স্থানীয়রা।

সরেজমিন দেখা যায়, বর্ষা মৌসুমে রাস্তার বেহাল দশার কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। কাদা-পানিতে একাকার রাস্তাটির ছোট-বড় গর্তে গ্রামবাসী নিজেরাই ভাঙা ইট ও খোয়া ফেলে সাময়িক চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন।

ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ, প্রতিটি নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও ভোট পেরোলে তাদের আর দেখা মেলে না। এলজিইডি অফিসের পক্ষ থেকে কয়েক দফা মাপজোখ করা হলেও ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি এই গ্রামের মানুষের।

গ্রামের প্রবীণ বাসিন্দা আক্ষেপ করে বলেন, আমাদের বয়স শেষের পথে, কিন্তু রাস্তাটির কাজের শুরু কোনো দিন দেখলাম না। জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজ হয়নি।

স্থানীয়রা জানান, সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। জনদুর্ভোগ লাঘবে বাধ্য হয়ে নিজেরাই রাস্তা সংস্কারে উদ্যোগ নিয়েছেন তারা। গ্রামবাসী এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাস্তাটি দ্রুত পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক বলেন, ওই গ্রামের মানুষের কষ্ট সম্পর্কে আমি অবগত আছি। তারা যে ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করে তা আমার নজরে রয়েছে। আগামীতে বাজেট পাওয়া সাপেক্ষে তাদের রাস্তা সংস্কারে অবশ্যই সহযোগিতা করব।

রূপালী বাংলাদেশ

Link copied!