পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিচার দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে স্কুলটির সামনে এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বিচারের আশ্বাস না মিললে স্কুল ভাঙচুরের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ মে প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক নির্মল চন্দ্র ভদ্র দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করেন। ভুক্তভোগীর পরিবার প্রধান শিক্ষকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানালেও কোনো সুরাহা হয়নি। ইউএনও মামুনুর রশিদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন