নাটোরের সিংড়ায় বিশ^ তামাকমুক্ত দিবস উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে তামাকের ক্ষতিকর প্রভাব এবং জনস্বাস্থ্য সুরক্ষায় করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কু-ু, কসমসের নির্বাহী পরিচালক মেহেরাজ মালা, উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানাসহ অনেকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন