× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শিশু নিহত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:১০ এএম

শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা হেদায়েতুল্লাহর একমাত্র ছেলে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা যায়, ইউসুফ কয়েক দিন ধরে দৌলতপুর গ্রামে তার নানা বাড়িতে অবস্থান করছিল। সকালে সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইউসুফসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!