× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:১৫ এএম

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:১৫ এএম

হামের উপসর্গে আরও  এক শিশুর মৃত্যু

নোয়াখালীতে হামের উপসর্গে আক্রান্ত হয়ে মো. তাসিফ (৯) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হলো। বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে ১০৭ জন শিশু হামসহ বিভিন্ন রোগে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাসিফ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমিতা গ্রামের আজাদ উদ্দিনের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৫ জুন হামের উপসর্গ নিয়ে তাসিফ শিশু ওয়ার্ডে ভর্তি হয়। সে মারাত্মক নিউমোনিয়ায়ও ভুগছিল। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে শিশু ওয়ার্ড ও আইসোলেশন ইউনিটে রোগীর চাপ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন শিশু নতুন করে ভর্তি হয়েছে। হাসপাতালের আইসোলেশন সেন্টারে ৪০টি শয্যা থাকলেও রোগীর সংখ্যা বেশি হওয়ায় অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা জানান, অতিরিক্ত রোগী এবং গাদাগাদি পরিস্থিতির কারণে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বাড়ছে। এতে হামের রোগীর পাশাপাশি ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগের সংক্রমণও দেখা দিচ্ছে।

নোয়াখালী সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন বলেন, ‘শিশু তাসিফ ১৫ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। পরিস্থিতি মোকাবিলায় আইসোলেশন ও শিশু ওয়ার্ডে বাড়তি নজরদারি রাখা হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!