মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় নিজ পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর আলফাজ উদ্দিন মধুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী পুত্রবধূ মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে এ মামলা করেন। মামলার বিচারক শেখ মাসুদ আলী অভিযোগটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৫ মার্চ রাতে ঘরে একা থাকার সুযোগে শ্বশুর আলফাজ উদ্দিন তাকে ধর্ষণের চেষ্টা করেন। ভুক্তভোগী আরও জানান, তার স্বামী শাফিউল ঘটনাটি জেনেও কোনো পদক্ষেপ নেননি। বরং সম্প্রতি তার শ্বশুর স্বামীকে দিয়ে তালাকপ্রাপ্ত তৃতীয় স্ত্রীকে পুনরায় বিয়ে করিয়ে বাড়িতে নিয়ে আসেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা না হওয়ায় অবশেষে আইনি আশ্রয় নিয়েছেন তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন