× UCB Sticker Card
শুক্রবার, ১৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:২৩ এএম

ইয়াবা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৯, ২০২৬, ১২:২৩ এএম

ইয়াবা উদ্ধার

কুমিল্লার পদুয়ার বাজারে লবণবোঝাই একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কভার্ড ভ্যানের মালিক ও চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এই বিপুল পরিমাণ মাদকসহ তাদের আটক করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, চৌদ্দগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছেÑ এমন তথ্যের ভিত্তিতে প্রথমে একটি প্রাইভেট কার আটক করা হয়। জিজ্ঞাসাবাদে যাত্রীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ার বাজারে থাকা লবণবোঝাই কভার্ড ভ্যানটি তল্লাশি করা হয়। গাড়িটির ওপরের অংশ কেটে লুকানো ১৬টি প্যাকেটে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৮০ লাখ টাকা।

রূপালী বাংলাদেশ

Link copied!