প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহক এবং নির্বাচিত ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা দিতে দেশের অন্যতম শীর্ষ প্রিমিয়াম অটোমোবাইল সার্ভিস সেন্টার মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষর হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিংয়ের হেড অব প্রপোজিশন আরমীন আহমেদ ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর মাসুদ করিম চৌধুরী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন